Sunday, 18 October 2026

শিবালোক দাস/ কবিতা/ তুমি


 


তুমি

 

তুমি তোমার একমাত্র ছায়া 

ভেঙে ফ্যালো হাজার ইঙ্গিতে

পাতো অদৃশ্য বিন্দু, যার অন্তিম

অনুভবে কেউ তোমাকেই আবার

খুলে দিক

শূন্যতায় কেউ কালো হতে চায়না

 

তবুও যদি বলি আজ নিবিড় হতে

ব্যবধান ছুঁয়ে যাও‌ কেন

সুদূরে এক অনাবৃত রেখা জুড়ে

শুধু তোমার প্রত্যঙ্গ পড়ে থাকে বাড়ন্ত

সততায়…

 






1 comment: